মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি।

সুন্দর চোর, চিনি তোমায় তবু ভালোবাসি।।

শত ব্রজে কেঁদে মরে
শত রাধা তোমার তরে,
কত গোকুল ডুবলো অকূল আঁখির নীরে ভাসি’।।

কত নারীর মন গেঁথে, নাথ, পরলে বন-মালা,
যমুনাতে ডুবালে শ্যাম কত কুলের বালা।

দেখাও আসল হাত দু’খানি-
করাল গদার চক্রপাণি,
তব এ দু’টি হাত ছলনা, নাথ, বাজাও যে হাতে বাঁশি।।

Transliteration in English

mukhe tomar madhur hasi hate kutil phasi।

sundar chor, chini tomay tabu bhalobasi।।

shat braje kede mare
shat radha tomar tare,
kat gokul dublo okul akhir nire bhasi’।।

kat narir man gethe, nath, parle ban-mala,
jamunate dubale shjam kat kuler bala।

dekhao asal hat du’khani-
karal gadar chakrpani,
tab e du’ti hat chalna, nath, bajao je hate bashi।।