মোর বেদনার কারাগারে জাগো

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

মোর বেদনার কারাগারে জাগো, জাগো- বেদনাহারী হে মুরারি।

অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী।।

ব‍্যথিত এ চিত দেবকীর সম মূর্ছিত পাষাণেরি ভারে
ডাকে প্রাণ-যাদব, এসো এসো মাধব উথলিছে প্রেম আঁখিবারি
মুরারি উথলিছে প্রেম আঁখিবারি।।

হৃদয়-ব্রজে মম ভক্তি প্রীতি জাগিয়া আছে আশায়,
কদম্ব ফুল সম উঠিছে শিহরি’ মম শ‍্যাম-বরষায়।

ওগো বনশীওয়ালা, তব না শোনা বাঁশি
শোনে অনুরাগ রাধা প্রণয় পিয়াসি,
গোপন ধ‍্যানের মধুবনে তব নুপুর শুনি, হে কিশোর বনচারী।।

Transliteration in English

mor bednar karagare jago, jago- bednahari he murari।

osim duhkh ghera krishna tithite eso eso he krishn giridhari।।

bjathit e chit debkir sam murchit pashaneri bhare
dake pran-jadab, eso eso madhab uthliche prem akhibari
murari uthliche prem akhibari।।

hriday-braje mam bhakti priti jagiya ache ashay,
kadamb phul sam uthiche shihri’ mam shjam-barshay।

ogo banshioala, tab na shona bashi
shone onurag radha pranay piyasi,
gopan dhjaner madhubne tab nupur shuni, he kishor banchari।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মোর বেদনার কারাগারে জাগো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।