মোর মন ছুটে যায় দ্বাপর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

উভয়ে : মোর মন ছুটে যায় দ্বাপর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে।

স্ত্রী+উভয়ে: মোর মন হ’তে চায় ব্রজের রাখাল খেলতে রাখাল-রাজার সনে॥

স্ত্রী : রূপ ধরে না বিশ্বে যাহার
দেখতে সাধ যায় কিশোর-রূপ তার
পুরুষ : কেমন মানায় নরের রূপে অনন্ত সেই নারায়ণে॥

স্ত্রী : সাজ্‌ত কেমন শিখী-পাখা বাজ্‌ত কেমন নূপুর পায়ে,
পুরুষ : থির কেমনে থাক্‌ত ধরা নাচ্‌ত যখন তমাল-ছায়ে।
উভয়ে : মা যশোদা বাঁধ্‌ত যখন কাঁদ্‌ত ভগবান কেমনে॥

স্ত্রী : সাজ্‌ত কেমন বন-মালায় বিশ্ব যাহার অর্ঘ্য সাজায়;
পুরুষ : যোগী-ঋষি পায় না ধ্যানে গোপ-বালা কেমনে পায়।
উভয় : তেম্‌নি ক’রে কালার প্রেমে সব খোয়াব এই জীবনে॥

Transliteration in English

ubhye : mor man chute jay dbapar juge dur dbarkay brindabne।

stri+ubhye: mor man h’te chay brajer rakhal khelte rakhal-rajar sane॥

stri : rup dhare na bishbe jahar
dekhte sadh jay kishor-rup tar
purush : keman manay narer rupe onant sei narayne॥

stri : sajt keman shikhi-pakha bajt keman nupur paye,
purush : thir kemne thakt dhara nacht jakhan tamal-chaye।
ubhye : ma jashoda badht jakhan kadt bhagban kemne॥

stri : sajt keman ban-malay bishb jahar orghj sajay;
purush : jogi-rishi pay na dhjane gop-bala kemne pay।
ubhay : temni k’re kalar preme sab khoab ei jibne॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মোর মন ছুটে যায় দ্বাপর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।