মম তনুর ময়ূর-সিংহাসনে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার ফর্হাদ্।
(মোর)ঘুম যবে ভাঙিল, প্রিয়, গগনে ঢলিয়া পড়িল চাঁদ।।
আমি শিঁরি – হেরেমের১ নন্দিনী গো
ছিনু অহঙ্কারের কারা-বন্দিনী গো,
ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল —
বুঝি নাই কা’রে বলে প্রেম-উন্মাদ।।
গিরি-পাষাণে আঁকিলে তুমি যে ছবি মম, দিলে যে মধু,
সেই মধু চেয়ে, সেই শিলা বুকে ল’য়ে কাঁদি,
ফিরে এসো, ফিরে এসো বঁধু।
ল’য়ে যাও সেই প্রেম-লোকে, বিরহী
কাঁদিছে যথায় ‘শিঁরি শিঁরি’ কহি’—
আজ ভরিয়াছে বিষাদের বিলাপে গোলাপের সাধ।।
Transliteration in English
mam tanur mayur-singhasne eso rupkumar pharhad। (mor)ghum jabe bhangil, priy, gagne dhaliya paril chad।। ami shiri – heremer1 nandini go chinu ohngkarer kara-bandini go, bhebechinu tumi shudhu ruper pagal — bujhi nai ka’re bale prem-unmad।। giri-pashane akile tumi je chabi mam, dile je madhu, sei madhu cheye, sei shila buke l’ye kadi, phire eso, phire eso badhu। l’ye jao sei prem-loke, birhi kadiche jathay ‘shiri shiri’ kahi’— aj bhariyache bishader bilape golaper sadh।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মম তনুর ময়ূর-সিংহাসনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার ফর্হাদ্।
(মোর)ঘুম যবে ভাঙিল, প্রিয়, গগনে ঢলিয়া পড়িল চাঁদ।।
হঙ্কারের কারা-বন্দিনী গো,ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল —বুঝি নাই কা’রে বলে প্রেম-উন্মাদ।।
গিরি-পাষাণে আঁকিলে তুমি যে ছবি মম, দিলে যে মধু,সেই মধু চেয়ে, সেই শিলা বুকে ল’য়ে কাঁদি,ফিরে এসো, ফিরে এসো বঁধু।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।