ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’।
ভোল মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি।।
এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়,
খুঁজিতে এসেছি তাই সেই পুরানো দিনগুলি।।
তুমি যে গেছ ভুলে – ছিল না আমার মনে,
তাই আসিয়াছি তব বেড়া–দেওয়া ফুলবনে।
গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি’–
আজও সেথা গাহে গান আমার পোষা বুলবুলি।।
Transliteration in English
bhulite parine tai asiyachi path bhuli’। bhol mor se opradh, aji je lagn godhuli।। emni rangin belay khelechi tomay amay, khujite esechi tai sei purano dinguli।। tumi je gech bhule – chil na amar mane, tai asiyachi tab bera–deoa phulabne। gethechi katai mala ei baganer phul tuli’– ajao setha gahe gan amar posha bulbuli।।