বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে |
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে।
বিষাদিত ছায়া তার চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে।।
চপলতা বিসরি যেন বন-যৌবন
বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,
তোলে না ঝঙ্কার আর ঝরা পাতার মর্মর নূপুরে।।
যে কুহু কুহরিত মধুর পঞ্চমে বিভোর ভাবে,
ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে।
কোন বন-শিকারীর অকরুণ তীর
আলো হ’রে নিল ওই উজল আঁখির –
ফেলে যাওয়া বাঁশি তা’র অঞ্চলে লুকায়ে –
গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে।।
Transliteration in English
ban-kuntal elaye ban shabri jhure sakrun sure। bishadit chaya tar choitali sandhjar chader mukure।। chapalta bisri jen ban-jouban birah-kshin aji udas unman, tole na jhangkar ar jhara patar marmar nupure।। je kuhu kuhrit madhur panchme bibhor bhabe, bhagn kanthe tar theme jay sur karun rekhabe। kon ban-shikarir okrun tir alo h’re nil oi ujal akhir – phele jaoa bashi ta’r onchle lukaye – giri–dari–prantre khoje se nithure।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে |” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে।
বিষাদিত ছায়া তার চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে।।
চপলতা বিসরি যেন বন-যৌবনবিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,তোলে না ঝঙ্কার আর ঝরা পাতার মর্মর নূপুরে।।
যে কুহু কুহরিত মধুর পঞ্চমে বিভোর ভাবে,ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।