অতি সত্য প্রহলাদ ভক্ত,পঞ্চ বয়সে কৃষ্ণ পেল

দেখা হয়েছে: 20

শিল্পী: অজ্ঞাতবিভাগ: ভক্তিমূলক গান

Bangla Lyrics

অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চ বয়সে কৃষ্ণ পেল
অতি সত্য প্রহলাদ ভক্ত।
অতি সত্য প্রহলাদ ভক্ত
পোড়ে নাই গরম তেলে
কৃষ্ণ এসে করে রক্ষা
করিয়া কলা-কৌশলে(২)
পাগলা হাতির তলে দিল
তবু না প্রহলাদ মরিল
এমন ভক্ত ক’জন ছিল
সদা মুখে কৃষ্ণ বল
অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চ বয়সে কৃষ্ণ পেল
অতি সত্য প্রহলাদ ভক্ত।

আরেক ভক্ত ছিল জয়দেব
না পাইয়া কৃষ্ণের দেখা
পর্দাকে জড়াইয়া ধরে
এই হল মোর প্রানসখা(২)
হরিচন্দ্র দানে ধন্য,
পুত্র কেটে দাতাকর্ন(২)
বৃষকেতুর জীবন ধন্য
এমন ভক্ত ক’জন ছিল
সদা মুখে কৃষ্ণ বল
অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চ বয়সে কৃষ্ণ পেল
অতি সত্য প্রহলাদ ভক্ত

আরেক ভক্ত ছিল রাধে
ত্যাগ করিয়া কুলমান
নারদ মুনীর হাতের বীনা
সদা গাইত কৃষ্ণ গান(২)
মুনীর গান শুনিয়া বনের
পশু আর পাখি
করত শুধু ডাকাডাকি
ব্রজে ছিল যত সখি(২)
সদা মুখে কৃষ্ণ বল
অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চ বয়সে কৃষ্ণ পেল
অতি সত্য প্রহলাদ ভক্ত।

সংগ্রহে- সুধন্য মন্ডল

Transliteration in English

oti satj prahlad bhakt
panch bayse krishn pel
oti satj prahlad bhakt।
oti satj prahlad bhakt
pore nai garam tele
krishn ese kare raksha
kariya kala-koushle(2)
pagla hatir tale dil
tabu na prahlad maril
eman bhakt k’jan chil
sada mukhe krishn bal
oti satj prahlad bhakt
panch bayse krishn pel
oti satj prahlad bhakt।
arek bhakt chil jaydeb
na paiya krishner dekha
pardake jaraiya dhare
ei hal mor pranaskha(2)
harichandr dane dhanj,
putr kete datakarn(2)
brishketur jiban dhanj
eman bhakt k’jan chil
sada mukhe krishn bal
oti satj prahlad bhakt
panch bayse krishn pel
oti satj prahlad bhakt
arek bhakt chil radhe
tjag kariya kulman
narad munir hater bina
sada gait krishn gan(2)
munir gan shuniya baner
pashu ar pakhi
karat shudhu dakadaki
braje chil jat sakhi(2)
sada mukhe krishn bal
oti satj prahlad bhakt
panch bayse krishn pel
oti satj prahlad bhakt।
sanggrhe- sudhanj mandal