অনেক কথা বলার মাঝে
দেখা হয়েছে: 130
Bangla Lyrics
অনেক কথা বলার মাঝে
লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি
তাই এ মুখর ব্যাকুলতা।।
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব’লে
ভাসি আমি নয়ন-জলে
বল্তে গিয়ে সেই বারতা।।
অবকাশ দেবে কবে
কবে সাহস পাব প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি
বল্ব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল জাগে
সেই মুকুলে বুকে জাগাও
ফুটে উঠার ব্যাকুলতা।।
Transliteration in English
onek katha balar majhe lukiye ache ekti katha। balte nari sei kathati tai e mukhar bjakulta।। sei kathati dhakar chale onek katha jai go b’le bhasi ami nayan-jale balte giye sei barta।। obkash debe kabe kabe sahas pab prane lajja bhule sei kathati balb tomay kane kane। maner bane onurage kat kathar mukul jage sei mukule buke jagao phute uthar bjakulta।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অনেক কথা বলার মাঝে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“অনেক কথা বলার মাঝে” গানটি শুরু হয়:
নেক কথা বলার মাঝে
লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি
তাই এ মুখর ব্যাকুলতা।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“অনেক কথা বলার মাঝে” গানটি কে গেয়েছেন?
“অনেক কথা বলার মাঝে” গানটির শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“অনেক কথা বলার মাঝে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“অনেক কথা বলার মাঝে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“অনেক কথা বলার মাঝে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।