অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি
দেখা হয়েছে: 494
Bangla Lyrics
অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।।
যে আছে মম গভীর প্রাণে
ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে
তুমি যে কুতূহলী।
তোমারে তাই এড়াতে চাই,
ফিরিয়া যাই চলি।
আমার চোখে যে চাওয়াখানি
ধোওয়া সে আঁখিলোরে–
তোমারে আমি দেখিতে পাই,
তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে,
আপনি ঢাকা আপন-কাছে–
নিজের অগোচরেই পাছে
আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই,
ফিরিয়া যাই চলি।।
Transliteration in English
onek katha jao je b’le kono katha na bali। tomar bhasha bojhar asha diyechi jalanjli।। je ache mam gabhir prane bhedibe tare hasir bane, chakite chah mukher pane tumi je kutuhli। tomare tai erate chai, phiriya jai chali। amar chokhe je chaoakhani dhooa se akhilore– tomare ami dekhite pai, tumi na pao more। tomar mane kuyasha ache, apni dhaka apan-kache– nijer ogochrei pache amare jao chali tomare tai erate chai, phiriya jai chali।।