অপারের কাণ্ডার নবিজী আমার – লালন গীতি – Oprarer Kandar nobiji amar

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

 অপারের কাণ্ডার নবিজী আমার

ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে।

নবি আউয়াল আখের জাহের বাতেন

কখন কোন রূপ ধারণ করেন কোনখানে।।

আসমান জমিন জলাদি পবন

যে নবির নূরেতে সৃজন।

কোথায় ছিল সে নবিজীর আসন

নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।

আল্লাহ নবি দুটি অবতার

গাছ বীজ দেখি যে প্রকার।

সুবুদ্ধিতে কর তার বিচার

গাছ বড় কি ফলটি বড় নাও জেনে।।

আত্মতত্ত্বে ফাজেল যে জনা

সেই জানে নবির নিগূঢ় কারখানা।

রাসুল রূপে প্রকাশ রব্বানা

লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে।।

Transliteration in English

oparer kandar nabiji amar

bhajan sadhan britha gel amar nabi na chine।

nabi auyal akher jaher baten

kakhan kon rup dharan karen konkhane।।

asman jamin jaladi paban

je nabir nurete srijan।

kothay chil se nabijir asan

nabi purush ki prakriti akar takhne।।

allah nabi duti obtar

gach bij dekhi je prakar।

subuddhite kar tar bichar

gach bar ki phalti bar nao jene।।

atmatttbe phajel je jana

sei jane nabir nigurh karkhana।

rasul rupe prakash rabbana

lalan bale darbesh siraj sair gune।।