অভিমান
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
স্বগত লগ্নে জমাট স্তব্ধতা
ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলই অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নবাতিটা
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
কথাঃ ইমন জুবায়ের। ব্যান্ডঃ ব্ল্যাক। এলবামঃ আমার পৃথিবী।
Transliteration in English
sbagat lagne jamat stabdhta
ghum pele kshati ki?
tomar chokhe gabhir bishbas
harale kshati ki?
kebalai obhimaner rat
tabe ken pratiksha?
kshaya chokhe bhuler binjas
nibhu sbapnbatita
amake tumi jagiye
eka ken ghumale?
amake eriye tomar akashe
kabe phul jhareche balo?
tomar charugrih ken je khule jay
deyale matha kote dhusar adhar
du’chokh ondher upre phelo tumi
matal bhar hok sanggi tar
amake tumi jagiye
eka ken ghumale?
amake eriye tomar akashe
kabe phul jhareche balo?
kathah iman jubayer। bjandah bljak। elbamah amar prithibi।
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfdf18d1e8', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related