অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া–
দেখা হয়েছে: 161
Bangla Lyrics
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া–
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া॥
কোন্ সাগরের পার হতে আনে কোন্ সুদূরের ধন–
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া॥
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে–
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।
ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন।
ভেবে মরে মোর মন–
কোন্ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া॥
Transliteration in English
omal dhabal pale legeche mand madhur haoa– dekhi nai kabhu dekhi nai eman tarni baoa॥ kon sagrer par hate ane kon sudurer dhan– bhese jete chay man, phele jete chay ei kinaray sab chaoa sab paoa॥ pichne jhariche jharo jharo jal, guru guru deya dake– mukhe ese pare orunkiran chinn megher phake। ogo kandari, ke go tumi, kar hasikannar dhan। bhebe mare mor man– kon sure aj badhibe jantr, ki mantr habe gaoa॥
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া–” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া–
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া॥
কোন্ সাগরের পার হতে আনে কোন্ সুদূরের ধন–
ভেসে যেতে চায় মন,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।