অসামাজিক
দেখা হয়েছে: 120
Bangla Lyrics
জানালার বাহিরে দেখি
কত রং কত উত্সব,
পর্দার আড়াল থেকে
দেখি আমি সব।
আসতেও চাইনা আমি
বাহিরে মাঝে সবার,
নিজেকেও ভাবিনা আমি
তোমাদেরই আরেকজন।
বিক্ষোভের ভাষা হারিয়ে
উন্মাদ আমার মন,
সবই মিছে তোমার তামাশা
নিয়মের মুখোশ।
হে সমাজ আমি চাইনা তোমার আশ্রয়
হে সমাজ আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকবো সবার ভিন্ন
হে সমাজ আজ নেই যে মনে সংশয়.
Transliteration in English
janalar bahire dekhi kat rang kat utsab, pardar aral theke dekhi ami sab। asteo chaina ami bahire majhe sabar, nijekeo bhabina ami tomaderai arekajan। bikshobher bhasha hariye unmad amar man, sabai miche tomar tamasha niymer mukhosh। he samaj ami chaina tomar ashray he samaj ami hayechi aj nirbhay ami dekhte chai amar sbakiyta ami thakbo sabar bhinn he samaj aj nei je mane sangshay.