অস্তিত্বের দিকে পদধ্বনির সম্মোহন
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ক্ষত-বিক্ষত পৃথিবীটা বধির অস্ত্রের উচ্চারনে মুখরিত নির্জীব
পড়ে থাকো তুমি দেয়ালের পদতলে,
যদি তুমি আপোষ কর
পিছু হটা পদধ্বনি ক্রমাগত সরে আসে
নিঃসঙ্গ সম্ভাবনার দিকে,
দ্রুতগতির নিঃসঙ্গ ট্রেন।
ক্ষত-বিক্ষত পৃথিবীটা স্বপ্নহীন সম্মোহনে বিষণ্ণ নীল
পড়ে থাকো তুমি সময়ের পদতলে,
যদি তুমি আপোষ কর
সময়ের ক্লান্ত শরীর ক্রমাগত সরে আসে
নিঃসঙ্গ সম্ভাবনার দিকে,
দ্রুতগতির নিঃসঙ্গ ট্রেন।
তোমার অস্তিত্বের জিজ্ঞাসা নিয়ে ছোটে আগামীর শূন্যতায়
যদি তুমি উঠে আসো শৃঙ্খলিত মিছিল ভেঙ্গে।
এখানে শুধু বাকরুদ্ধ দেয়াল
দেয়ালে তোমার আমার করুণ ক্রীতদাস ছায়া,
ছায়ার শরীর।
অশরীর তুমি পরাজিত জীবনের অচেনা নায়ক উঠে এসো আজ
তোমার রুদ্ধদ্বার অন্ধকার হতে অস্তিত্বের মৃত প্রাণ,
আবার উচ্চারিত হোক সময়ের বধির দেয়ালে।
—————————
কথাঃ রুম্মান আহমেদ
ব্যান্ডঃ আর্টসেল
এলবামঃ আগুন্তুক-১
Transliteration in English
kshat-bikshat prithibita badhir ostrer uchcharne mukhrit nirjib
pare thako tumi deyaler padatle,
jadi tumi aposh kar
pichu hata padadhbni kramagat sare ase
nihsangg sambhabnar dike,
drutagtir nihsangg tren।
kshat-bikshat prithibita sbapnhin sammohne bishann nil
pare thako tumi samyer padatle,
jadi tumi aposh kar
samyer klant sharir kramagat sare ase
nihsangg sambhabnar dike,
drutagtir nihsangg tren।
tomar ostitber jigyasa niye chote agamir shunjtay
jadi tumi uthe aso shringkhlit michil bhengge।
ekhane shudhu bakruddh deyal
deyale tomar amar karun kritdas chaya,
chayar sharir।
oshrir tumi parajit jibner ochena nayak uthe eso aj
tomar ruddhdbar ondhkar hate ostitber mrit pran,
abar uchcharit hok samyer badhir deyale।
—————————
kathah rumman ahmed
bjandah artsel
elbamah aguntuk-1
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfe38b30f6', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related