আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি
তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
চিলেকোঠায় বসা বাদামী
বেড়াল বোনে শূন্যে মায়াজাল
ছাইরঙা পেঁচা সেই চোখ টিপে
বসে আছে কতনা বছরকাল
কালো দরজা খুলে বাইরে তুমি এলে
বাগানের গাছে হাসি ছড়াবে বুনো ফুলে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ
শূন্যে দেয় পাড়ি

বাঁকানো সিঁড়ির পথে সেখানে নেমে আসে
চাঁদের আলো
কাউকে চেনো না তুমি তোমাকে চেনে না কেউ
সেই তো ভালো
সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে
তোমার এলো চুল ঐ বাতাসে শুধু ওড়ে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পাড়ি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি

কথাঃ দিব্য মুখোপাধ্যায় । এলবামঃ  আবার বছর কুড়ি পরে ।  ব্যন্ডঃ মহীনের ঘোড়াগুলো

দিব্য মুখোপাধ্যায়ঃ মনের ডাক্তার, মানে সাইকিয়াট্রিস্ট। বহুদিন আগে লিখেছিলো এই গান…’আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি।’ তখনকার মতো গলাটা এখনও একটু পাগলাটে…স্বর এবং সুর দুইয়েতেই। যখন গায়, “চিলেকোঠায় বসা বাদামী বেড়াল বোনে শূন্যে মায়াজাল,” স্পষ্ট দেখা যায় সেই বাদামী বেড়ালটাকে- কাছেই একটা পাগল গান গাইছে।

Transliteration in English

akashe charano megher kachakachi

dekha jay tomader bari

tar nil deyal jen sbapn beloari

tar kach deyal jen sbapn beloari

akashe charano megher kachakachi

dekha jay tomader bari

chilekothay basa badami

beral bone shunje mayajal

chairnga pecha sei chokh tipe

base ache katna bacharkal

kalo darja khule baire tumi ele

baganer gache hasi charabe buno phule

sei barir nei thikana

shudhu ojana lal surkir path

shunje dey pari

bakano sirir pathe sekhane neme ase

chader alo

kauke cheno na tumi tomake chene na keu

sei to bhalo

setha ekla tumi gan geye ghure phire

tomar elo chul oi batase shudhu ore

sei barir nei thikana

shudhu ojana lal surkir path shunje dey pari

akashe charano megher kachakachi

dekha jay tomader bari

kathah dibj mukhopadhjay । elbamah  abar bachar kuri pare ।  bjandah mahiner ghoragulo।

dibj mukhopadhjayah maner daktar, mane saikiyatrist। bahudin age likhechilo ei gan…’akashe charano megher kachakachi।’ takhankar mato galata ekhanao ektu paglate…sbar ebang sur duiyetei। jakhan gay, “chilekothay basa badami beral bone shunje mayajal,” spasht dekha jay sei badami beraltake- kachei ekta pagal gan gaiche।

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfe02bac7d', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related