আজ আমার মন ভালো নেই

দেখা হয়েছে: 1.1K

শিল্পী: সানী জুবায়েরঅ্যালবাম: নির্জন স্বাক্ষরসুরকার: সানী জুবায়েরগীতিকার: সানী জুবায়েরবছর: 2006বিভাগ: আধুনিক

Bangla Lyrics

আজ আমার মন ভালো নেই
বসছে না মন কিছুতেই
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদূর আকাশ থেকে কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই

নদী মরে যায় শুকোলেই
এমন তো কোনো কথা নেই
আবার শ্রাবণ এসে ভরে দিয়ে যায়
তৃষিত নদীর বুক
তেমন শ্রাবণ হয়ে তুমি আজ ভরে যাও না
আজ আমার মন ভালো নেই

আলো নেভে দিন ফুরোলেই
এমন তো কোনো কথা নেই
জোনাকি প্রদীপ হয়ে জ্বেলে দিয়ে যায়
তিমির রাতের মুখ
তেমন প্রদীপ হয়ে তুমি আজ জ্বলে যাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই

Transliteration in English

aj amar man bhalo nei
basche na man kichutei
khola janalay dariye
sudur akash theke kichu rang ene dao na
aj amar man bhalo nei
bhalo nei bhalo nei
nadi mare jay shukolei
eman to kono katha nei
abar shraban ese bhare diye jay
trishit nadir buk
teman shraban haye tumi aj bhare jao na
aj amar man bhalo nei
alo nebhe din phurolei
eman to kono katha nei
jonaki pradip haye jbele diye jay
timir rater mukh
teman pradip haye tumi aj jbale jao na
aj amar man bhalo nei
bhalo nei bhalo nei