আজ গাঁয়ে ভীষণ কোলাহল

দেখা হয়েছে: 41

শিল্পী: আসিফ আকবরঅ্যালবাম: একবার বল তুমিসুরকার: মনোয়ার হোসেন টুটুলগীতিকার: রাজিব আহমেদবছর: 2004বিভাগ: আধুনিক

Bangla Lyrics

আজ গাঁয়ে ভীষণ কোলাহল
পদ্মার জলে মিশে যুবতীর লাশ এসেছে ভেসে
যুবতী হিন্দু না মুসলিম চেনার নেই উপায়
তাহলে লাশ যাবে কোথায়
কবরে না কোন চিতায়
গাঁয়ের দশজনে বুঝি পড়লো বিপাকে
অচেনা এই লাশের দায় নেবে কে
যুবতী হিন্দু না মুসলিম চেনার নেই উপায়
তাহলে লাশ যাবে কোথায়
কবরে না কোন চিতায়
সিদ্ধান্ত নিতে সন্ধ্যা হয়ে এলো
তবুও অভাগির ঠিকানা না হলো
যুবতী হিন্দু না মুসলিম চেনার নেই উপায়
তাহলে লাশ যাবে কোথায়
কবরে না কোন চিতায়
লাশ রইলো পড়ে পদ্মারও তীরে
আধা খেলো শকুনে আধা পিঁপড়ে

Transliteration in English

aj gaye bhishan kolahal
padmar jale mishe jubtir lash eseche bhese
jubti hindu na muslim chenar nei upay
tahle lash jabe kothay
kabre na kon chitay
gayer dashajne bujhi parlo bipake
ochena ei lasher day nebe ke
jubti hindu na muslim chenar nei upay
tahle lash jabe kothay
kabre na kon chitay
siddhant nite sandhja haye elo
tabuo obhagir thikana na halo
jubti hindu na muslim chenar nei upay
tahle lash jabe kothay
kabre na kon chitay
lash railo pare padmarao tire
adha khelo shakune adha pipre