আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা

দেখা হয়েছে: 330

Bangla Lyrics

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই– লুকোচুরি খেলা॥

আজ ভ্রমর ভোলে মধু খেতে– উড়ে বেড়ায় আলোয় মেতে;

আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা॥

ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।

ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক’রে॥

যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,

আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা॥

Transliteration in English

aj dhaner kshete roudrchayay lukochuri khela re bhai, lukochuri khela।
nil akashe ke bhasale sada megher bhela re bhai– lukochuri khela॥
aj    bhramar bhole madhu khete–   ure beray aloy mete;
aj    kiser tare nadir chare chakha-chakhir mela॥
ore    jab na aj ghare re bhai, jab na aj ghare।
ore,    akash bhenge bahirke aj neb re lut k’re॥
jen    joar-jale phenar rashi    batase aj chutche hasi,
aj    bina kaje bajiye bashi katbe sakal bela॥