আতর গোলাপ শুয়া চন্দন | Atar Golap Shuya Chandan | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আতর গোলাপ শুয়া চন্দন
Atar Golap Shuya Chandan
অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না
Abhagir Basore Bondhu Keno Ayla Na
বাউল কফিল উদ্দিন সরকার
আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল-বিছানা
অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না।
মন-প্রাণ যৌবন
তোমায় করিলাম অর্পন
কুলেতে বসাইয়া তোমায় করিয়া যতন ।
সপে দিবো জীবন যৌবন
ও-রে মোর কেলের সোনা ।।
তুমি আইসো নিশি রাত
আমার মাথায় রাখো হাত
বুকের সাথে বুক মিলাইয়া করবো মুলাকাত
প্রাণে আর দিয়ো না আঘাত
ও-রে মোর কেলের সোনা ।।
আমি গাইবো প্রেমের গান
আছেন যত আশেকান
চতুর-দিকে বসে শোনেন বৃদ্ধ ও নওজোয়ান
জুড়াইবে সকলের প্রাণ
যার প্রেমের যে দেওয়ানা ।।
কফিল মিয়ায় কয়
যদি তোমার মনে লয়
একবার এসে দেখা দিয়ো আমার সমুদয়
প্রেম- জ্বালা মোর বুকেতে রয়
জল ঢালিলে নিবে না ।।
Transliteration in English
atar golap shuya chandan Atar Golap Shuya Chandan obhagir basre bandhu ken aila na Abhagir Basore Bondhu Keno Ayla Na baul kaphil uddin sarkar atar golap shuya chandan sajailam phul-bichana obhagir basre bandhu ken aila na। man-pran jouban tomay karilam orpan kulete basaiya tomay kariya jatan । sape dibo jiban jouban o-re mor keler sona ।। tumi aiso nishi rat amar mathay rakho hat buker sathe buk milaiya karbo mulakat prane ar diyo na aghat o-re mor keler sona ।। ami gaibo premer gan achen jat ashekan chatur-dike base shonen briddh o naojoan juraibe sakler pran jar premer je deoana ।। kaphil miyay kay jadi tomar mane lay ekbar ese dekha diyo amar samuday prem- jbala mor bukete ray jal dhalile nibe na ।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আতর গোলাপ শুয়া চন্দন | Atar Golap Shuya Chandan | Key” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আতর গোলাপ শুয়া চন্দন | Atar Golap Shuya Chandan | Key” গানটি শুরু হয়:
আতর গোলাপ শুয়া চন্দন
ভাগীর বাসরে বন্ধু কেন আইলা না
বাউল কফিল উদ্দিন সরকার
আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল-বিছানা
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“আতর গোলাপ শুয়া চন্দন | Atar Golap Shuya Chandan | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।