আত্মকেন্দ্রিক

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ঘড়িতে এখন কতটা বাজে
খেয়াল কর ঘড়ির কাঁটা এখন কোন দিকে
এই গান হয়তো তোমার
কিছু সময় কেড়ে নিবে
সময় কাড়ার আগে কিছু বলতে চাই আমি তোমাদের
বাঁচো নিজেকে নিয়ে
সময় থাকে না থেমে
বিশাল আকাশের নীচে
জীবন অনেক ছোট
এই রোদ এই বৃষ্টি
সবই তোমার অর্জন
বৃষ্টি হলে কেঁদ না
রোদ আছে অপেক্ষায়
আমি অনেক দিয়েছি অনেককে
কেড়েও নিয়েছি অনেক কিছু
সব কিছু অঙ্ক মেলাতে গিয়ে
ফিরে এসেছি নিজের কাছে
…….
কে আমি এসব ভেবে নির্ঘুম কাটে রাত
উত্তর নেই কেন এই প্রশ্নের, কেন?
তুমি খুব ভোরে এখানে এসেছ
দেখছ ম্লান আলোয় অনেক মানুষ
দাঁড়িয়ে নির্বাক জগতে
দেখ পথ গেছে বেঁকে দিগন্ত অবধি
যেখানে ঝরে চাঁদ, নীল জোছনার আলোয়
তুমি খুব রাতে এখানে এসেছ
দেখছ নিয়ন আলোয় অনেক মানুষ
ঘুমিয়ে নির্বাক জগতে
আজও
আমাদের আকাশে পাখিরা ওড়ে
দিকচিহ্নহীন ভাবে
আজও
এভাবে বেঁচে আছি সবাই কেমন করে?
কিছুই না-বুঝে
আজও
আলো পেয়েও যেন অন্ধকারই চায় সবাই
কীসের কি অন্ধ হতাশায়
আজও
আসো, দ্যাখো, শোন, বোঝ …গড় …

—————————

কথাঃ জন কবীর
ব্যান্ডঃ ব্ল্যাক
এলবামঃ ব্ল্যাক

Transliteration in English

gharite ekhan katta baje

kheyal kar gharir kata ekhan kon dike

ei gan hayto tomar

kichu samay kere nibe

samay karar age kichu balte chai ami tomader

bacho nijeke niye

samay thake na theme

bishal akasher niche

jiban onek chot

ei rod ei brishti

sabai tomar orjan

brishti hale ked na

rod ache opekshay

ami onek diyechi onekke

kereo niyechi onek kichu

sab kichu ongk melate giye

phire esechi nijer kache

…….

ke ami esab bhebe nirghum kate rat

uttar nei ken ei prashner, ken?

tumi khub bhore ekhane esech

dekhach mlan aloy onek manush

dariye nirbak jagte

dekh path geche beke digant obdhi

jekhane jhare chad, nil jochnar aloy

tumi khub rate ekhane esech

dekhach niyan aloy onek manush

ghumiye nirbak jagte

ajao

amader akashe pakhira ore

dikchihnhin bhabe

ajao

ebhabe beche achi sabai keman kare?

kichui na-bujhe

ajao

alo peyeo jen ondhkarai chay sabai

kiser ki ondh hatashay

ajao

aso, djakho, shon, bojh …gar …

—————————

kathah jan kabir

bjandah bljak

elbamah bljak

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfe1bdd4e5', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related