আনলাকি থার্টিন
দেখা হয়েছে: 945
Bangla Lyrics
দিনটা ছিল মেঘলা আকাশ
মনটা ছিল কালো
যে মেয়েটি হয়ত ভীষণ
বাসত আমায় ভালো
সেই মেয়েটি গেছে দূরে
জমিয়ে অনেক ঋণ
আজ মন খারাপের দিন
আজ আনলাকি থার্টিন।
শরীরটাকে যায় রে বাঁধা
মন বাঁধা যে দায়
এই অপেক্ষা কতদিনের
জানতে হৃদয় চায়
সেই মেয়েটি গেছে দূরে
জমিয়ে অনেক ঋণ
আজ মন খারাপের দিন
আজ আনলাকি থার্টিন।
ইচ্ছে হলেই ভাবতে পারি
সে আছে মোর পাশে
ছলা কলার এই ভাবনায়
দিনে রাতের কাজে
সেই মেয়েটি গেছে দূরে
জমিয়ে অনেক ঋণ
আজ মন খারাপের দিন
আজ আনলাকি থার্টিন।
Transliteration in English
dinta chil meghla akash manta chil kalo je meyeti hayat bhishan basat amay bhalo sei meyeti geche dure jamiye onek rin aj man kharaper din aj anlaki thartin। sharirtake jay re badha man badha je day ei opeksha katdiner jante hriday chay sei meyeti geche dure jamiye onek rin aj man kharaper din aj anlaki thartin। ichche halei bhabte pari se ache mor pashe chala kalar ei bhabnay dine rater kaje sei meyeti geche dure jamiye onek rin aj man kharaper din aj anlaki thartin।