আমাদের একই ভাষা আমাদের একই দেশ
দেখা হয়েছে: 183
Bangla Lyrics
আমাদের একই ভাষা আমাদের একই দেশ
সহজ সরল মায়া মমতায় নাইকো যার শেষ।।
চোখ জুড়ানো ঘন নিবিড় গ্রামের শ্যামলীমায়
উদাস মনটা পাল উড়ায় অলস পুবাল হাওয়ায়।
থেমে থেমে আনে মনে কি যে মধুর আবেশ
সেই সে দেশ বাংলাদেশ আমার আমার জন্মভুমি।।
ষড়ঋতুর নানার রকম লুকোচুরির খেলায়
জীবন সেথায় অফুরান রংধুনু সুখ ছড়ায়।
হাজার নদীর কলতানে কাটে না যে রেশ
সেই যে দেশ বাংলাদেশ আমার আমার জন্মভুমি।।
Transliteration in English
amader ekai bhasha amader ekai desh sahaj saral maya mamtay naiko jar shesh।। chokh jurano ghan nibir gramer shjamlimay udas manta pal uray olas pubal haoay। theme theme ane mane ki je madhur abesh sei se desh bangladesh amar amar janmbhumi।। shararitur nanar rakam lukochurir khelay jiban sethay ophuran rangdhunu sukh charay। hajar nadir kaltane kate na je resh sei je desh bangladesh amar amar janmbhumi।।