আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি Lyrics | Aditi Munshi

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি Lyrics | Aditi Munshi

গান : আমারে Fraud করে
পদকর্তা ও সুরকার : রূপচাঁদ পক্ষী (দাস)

 

আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি Lyrics

শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে রাজা তো হয়ে গেলেন।এদিকে বিরহ দশায় পড়ে আছেন শ্রীমতি রাধারাণী। রাধারানীর এই অবস্হা দেখে তার সখিরা গেছেন শ্রীকৃষ্ণের কাছে জানতে , যে তিনি আবার কবে বৃন্দাবনে ফিরে আসবেন।তা দেখা করে ফিরে এসে সখীরা দেখে ; এ কি আশ্চর্য! শ্রীরাধিকা কুঞ্জে বসে অনর্গল ইংরেজি কথা বলছে , ইংরেজিতে বিলাপ করছে।বিলাপ করে কি বলছে ?

আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি
I am for you very sorry ,
আমার golden body হলো কালি
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি

My dear dearest মধুপুরে গেল কেষ্ট
বল এখন how to rest
শোন dear বনমালী
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি

ওই , লম্পট শঠ এর fortune খুললো
মথুরাতে king হলো
uncle কংসের প্রাণ নাসিল , কুবজা রানী পেল ডালি
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি

শ্রীনন্দের boy young lad
Very crooked mind hard
কহে r c d bird কহে রুপচাঁদ পক্ষী
বলি half English half Bengali
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি???

 

রূপচাঁদ পক্ষী

 

রূপচাঁদ পক্ষীর সম্পুর্ণ নাম ছিল রূপচাঁদ দাস | তাঁর পিতা গৌরহরি দাস । ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি রূপচাঁদ বিশেষভাবে অনুরক্ত ছিলেন। তিনি নানা ধরনের গান রচনা করতেন। এই সকল গানের ভনিতায় তিনি ‘পক্ষী’ নাম ব্যবহার করতেন। পক্ষী নামে খ্যাতি লাভ করায় তিনি তাঁর গাড়িটিকে পক্ষীর আকার দিয়েছিলেন। কলকাতায় পক্ষীর জাতিমালা নামক একটি পাঁচালির দল তিনি তৈরি করেন, এবং নাচগানের আসরে তাঁর দলের শাস্ত্ররসাত্মক ও বিদ্রুপাত্মক সঙ্গীতের কদর ছিল। বেশিরভাগ সময় তিনি সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে পাঁচালি বাঁধতেন। এর পাশাপাশি আগমনী, বিজয়গান, বাউল, দেহতত্ত্ব এবং টপ্পা গান রচনা করেছেন। তাঁর দলের সদস্যরা বিভিন্ন পক্ষীর সাজ পরে আসরে নামতেন। বাগবাজারের ধনী শিবকৃষ্ণ মুখোপাধ্যায় তার পৃষ্ঠপোষক ছিলেন |

 

Transliteration in English

gan : amare Fraud kare
padakrta o surkar : rupchad pakshi (das)


 



Table of Contents

Toggle
amare fraud kare pran krishn kothay geli Lyricsrupchad pakshi
amare fraud kare pran krishn kothay geli Lyrics

shrikrishn brindaban chere mathuray giye raja to haye gelen।edike birah dashay pare achen shrimti radharani। radharanir ei obsha dekhe tar sakhira gechen shrikrishner kache jante , je tini abar kabe brindabne phire asben।ta dekha kare phire ese sakhira dekhe ; e ki ashcharj! shriradhika kunje base onargal ingreji katha balche , ingrejite bilap karche।bilap kare ki balche ?



amare fraud kare pran krishn kothay geli
I am for you very sorry ,
amar golden body halo kali
amare fraud kare pran krishn kothay geli

My dear dearest madhupure gel kesht
bal ekhan how to rest
shon dear banmali
amare fraud kare pran krishn kothay geli

oi , lampat shath er fortune khullo
mathurate king halo
uncle kangser pran nasil , kubja rani pel dali
amare fraud kare pran krishn kothay geli

shrinnder boy young lad
Very crooked mind hard
kahe r c d bird kahe rupchad pakshi
bali half English half Bengali
amare fraud kare pran krishn kothay geli???


 




rupchad pakshi
 


rupchad pakshir sampurn nam chil rupchad das | tar pita gourahri das । chotbela theke sanggiter prati rupchad bisheshbhabe onurakt chilen। tini nana dharner gan rachna karten। ei sakal ganer bhanitay tini ‘pakshi’ nam bjabhar karten। pakshi name khjati labh karay tini tar garitike pakshir akar diyechilen। kalkatay pakshir jatimala namak ekti pachalir dal tini toiri karen, ebang nachganer asre tar daler shastrarsatmak o bidrupatmak sanggiter kadar chil। beshirbhag samay tini samsamyik bishyer upar bhitti kare pachali badhten। er pashapashi agamni, bijaygan, baul, dehatattb ebang tappa gan rachna karechen। tar daler sadasjra bibhinn pakshir saj pare asre namten। bagbajarer dhani shibkrishn mukhopadhjay tar prishthposhak chilen |