আমার আঁধার ভালো
দেখা হয়েছে: 33
Bangla Lyrics
আমার আঁধার ভালো,
আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে।।
আলোরে যে লোপ ক’রে খায়
সেই কুয়াশা সর্বনেশে।।
অবুঝ শিশু মায়ের ঘরে
সহজ মনে বিহার করে
অভিমানী জ্ঞানী তোমার
বাহির দ্বারে ঠেকে এসে।।
তোমার পথ আপনায় আপনি দেখায়
তাই বেয়ে, মা, চলব সোজা।
যারা পথ দেখাবার ভিড় করে গো
তারা কেবল বাড়ায় খোঁজা
ওরা ডাকে আমায় পূজার ছলে
এসে দেখি দেউল-তলে
আপন মনের বিকারটারে
সাজিয়ে রাখে ছদ্মবেশে।।
Transliteration in English
amar adhar bhalo, alor kache bikiye debe apnake se।। alore je lop k’re khay sei kuyasha sarbneshe।। obujh shishu mayer ghare sahaj mane bihar kare obhimani gyani tomar bahir dbare theke ese।। tomar path apnay apni dekhay tai beye, ma, chalab soja। jara path dekhabar bhir kare go tara kebal baray khoja ora dake amay pujar chale ese dekhi deul-tale apan maner bikartare sajiye rakhe chadmbeshe।।