দুঃখ আমার চিরসাথী সুখ পালিয়ে বেড়ায়

দেখা হয়েছে: 79

শিল্পী: সোলসবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

দুঃখ আমার চিরসাথী
সুখ পালিয়ে বাড়ায়
কি করে তুমি ভুলে গেলে
আমি ভুলিনি তোমায়।

আমার আকাশ জুড়ে
বিরহী মেঘের ভেলা
চিরদিন শুধু বয়ে গেছি
তোমার দেয়া অবহেলা।
দুচোখে আমার শুধু
কান্নার ছবি একে যাই।।

ঝরা বকুল তুলে
গেথেছি সুরের মালা
ভেবেছি সারা রাত ধরে
জুড়াবো বুকের জ্বালা।
তুমি কাছে এসে ভালবেসে
আগুন জ্বেলে যাও।।

Transliteration in English

duhkh amar chirsathi
sukh paliye baray
ki kare tumi bhule gele
ami bhulini tomay।
amar akash jure
birhi megher bhela
chirdin shudhu baye gechi
tomar deya obhela।
duchokhe amar shudhu
kannar chabi eke jai।।
jhara bakul tule
gethechi surer mala
bhebechi sara rat dhare
jurabo buker jbala।
tumi kache ese bhalbese
agun jbele jao।।