আমার পূজার ফুল
দেখা হয়েছে: 268
Bangla Lyrics
আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা ।।
মালা গেঁথে রেখেছি
পরাবো তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলোনা
যে কথা যায়না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে
শুধু আলো হয়ে রয়ে যায় ।।
সে রঙিন আলোর দ্বীপ কোনদিনও
নিভে যাবেনা।
জানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
সুখের শ্রাবণ যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাবো অঙ্গনে তোমার বরষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনদিনও মুছে যাবেনা
Transliteration in English
amar pujar phul bhalobasa haye geche tumi jen bhul bujhona ।। mala gethe rekhechi parabo tomay tumi jen chire phelona je katha jayna bala shudhu bojha jay maner gabhire shudhu alo haye raye jay ।। se rangin alor dbip kondinao nibhe jabena। janina keman kare ki debo tomay man chara ar kichu neito amar sukher shraban jadi megh niye ase bhije jabo onggne tomar barshay base bijlir agunete lekha nam kondinao muche jabena