আমার বিচার তুমি করো তব আপন করে।
দেখা হয়েছে: 39
Bangla Lyrics
আমার বিচার তুমি করো তব আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে ॥
যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার,
যদি পাপমনে করি অবিচার কাহারো ‘পরে,
আমার বিচার তুমি করো তব আপন করে ॥
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক-তরে–
তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে,
আমার বিচার তুমি করো তব আপন করে ॥
Transliteration in English
amar bichar tumi karo tab apan kare। diner karm aninu tomar bicharaghre ॥ jadi puja kari micha debtar, shire dhari jadi mithja achar, jadi papamne kari obichar kaharo ‘pare, amar bichar tumi karo tab apan kare ॥ lobhe jadi kare diye thaki dukh, bhaye haye thaki dharmbimukh, parer piray peye thaki sukh kshanek-tare– tumi je jiban diyech amay kalangk jadi diye thaki tay, apni binash kari apnay moher bhare, amar bichar tumi karo tab apan kare ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার বিচার তুমি করো তব আপন করে।” গানটি কে গেয়েছেন?
“আমার বিচার তুমি করো তব আপন করে।” গানটির শিল্পী: লোপামুদ্রা মিত্র। লোপামুদ্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার বিচার তুমি করো তব আপন করে।” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমার বিচার তুমি করো তব আপন করে।” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার বিচার তুমি করো তব আপন করে।” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।