আমার ভালোবাসার রাজপ্রাসাদে | Aamar Bhalobasar Rajprasade | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
Aamar Bhalobasar Rajprasade
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
শিল্পী: মান্না দে
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলেই
দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে।
দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ওই পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে।
আমার নাচঘরে যেই পাগল হতো
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেতপাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আবার বিষও পেলাম
তোমার দেয়া ওই পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে।
Transliteration in English
amar bhalobasar rajprasade Aamar Bhalobasar Rajprasade gitikar: pulak bandjopadhjay surkar: nachiketa ghosh shilpi: manna de hu hu hu hu hu hu hu hu hu hu amar bhalobasar rajprasade nishuti rat gumre kade maner mayur mareche oi mayur mahlei dekhi mukutta to pare ache rajai shudhu nei amar bhalobasar rajprasade। darbare tar chil amar sonar singhasan ami hajar hater selam pelam pelam na to man aj makhamler oi pardagulo oray shudhu smritir dhulo phulbaganer batas ese achre pare jei dekhi mukutta to pare ache rajai shudhu nei amar bhalobasar rajprasade। amar nachaghre jei pagal hato nupur tomar pay ami iran desher golap chure ditam tomar gay tumi shbetpathrer gelas bhare onek sudha dite dhare abar bishao pelam tomar deya oi peyalatei dekhi mukutta to pare ache rajai shudhu nei amar bhalobasar rajprasade nishuti rat gumre kade।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার ভালোবাসার রাজপ্রাসাদে | Aamar Bhalobasar Rajprasade | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।