আমার মন যদি বুঝিত | Amar Mon Jodi Bujhito | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার মন যদি বুঝিত
Amar Mon Jodi Bujhito
ফকির লালন শাহ্
আমার মন যদি বুঝিত,
লোভের দেশ ছাড়িত,
লয়ে যেত আমায় বিরজা পারে।
কারে দিব দোষ নাহি পরের দোষ
আপন মনের দোষে আমি পড়লাম রে ফ্যরে।।
মনের গুণে কেহ হল মহাজন,
বেপার করে পেল অমূল্য রতন,
আমারে ডুবালি ওরে অবোধ মন,
পারের সম্বল কিছুই রাখলিনা রে।।
অন্তিম কালের কালে কি না জানি হয়,
একদিন ভাবলে না অবোধ মনুরায়,
ভেবেছ দিন এমনি বুঝি যায়,
জানা যাবে যেদিন শমনে ধরে।।
কামে চিত্তহত মন রে আমার,
সুধা ত্যেজে গরল খায় সে বেশুমার,
সিরাজ সাঁই কয় লালন তোমার,
ভগ্নদশা বুঝি ঘটে আখেরে।।
Transliteration in English
amar man jadi bujhit Amar Mon Jodi Bujhito phakir lalan shah amar man jadi bujhit, lobher desh charit, laye jet amay birja pare। kare dib dosh nahi parer dosh apan maner doshe ami parlam re phjare।। maner gune keh hal mahajan, bepar kare pel omulj ratan, amare dubali ore obodh man, parer sambal kichui rakhlina re।। ontim kaler kale ki na jani hay, ekdin bhable na obodh manuray, bhebech din emni bujhi jay, jana jabe jedin shamne dhare।। kame chittahat man re amar, sudha tjeje garal khay se beshumar, siraj sai kay lalan tomar, bhagnadsha bujhi ghate akhere।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মন যদি বুঝিত | Amar Mon Jodi Bujhito | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
