আমার রাস্তা আমার বাড়ি
দেখা হয়েছে: 2.5K
Bangla Lyrics
আমার রাস্তা আমার বাড়ি
আমার ফাটা দেয়াল
আমার পোড়া মনের অজস্র জঞ্জাল
ভাঙছে কেবল ভাঙছে
শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
আমার রাত্রি আমারই সকাল
একই ভাবে ঘামতে ঘামতে
মনের ভেতর নামতে নামতে
কোনমতে করছি দিনটা পার
চলছে চলবে
চলছে চলবে এই ভাঙাচোরা
গল্পটা আমার
নাকে আমার পোড়া পিঠের গন্ধ
বুকে কালো ধোঁয়া
হাতে-পায়ে শুধুই অবক্ষয়
তবু কাশতে কাশতে
এখনও যে হাসতে
পাড়ি ভালোবাসতে
নিজের কাছে
নিজেরই বিস্ময়
করবো যে আর কত ঘেন্না
নিজেই নিজের ছায়াটাকে
করবো যে আর কত অপমান
আবার তো সেই আষ্টেপিষ্টে
জড়িয়ে নিজের নরকটাকে
গাইবো আমি ভালোবাসার গান
এসো আমার ঘরে একবার
তুমি এসো আমার ঘরে একবার
পারো যদি দেখে যেও
বেঁচে থাকা কারে বলে
এসো আমার শহরে একবার
Transliteration in English
amar rasta amar bari amar phata deyal amar pora maner ojasr janjal bhangche kebal bhangche shudhu jachche kshaye kshaye amar ratri amarai sakal ekai bhabe ghamte ghamte maner bhetar namte namte konamte karchi dinta par chalche chalbe chalche chalbe ei bhangachora galpta amar nake amar pora pither gandh buke kalo dhoa hate-paye shudhui obakshay tabu kashte kashte ekhanao je haste pari bhalobaste nijer kache nijerai bismay karbo je ar kat ghenna nijei nijer chayatake karbo je ar kat opman abar to sei ashtepishte jariye nijer naraktake gaibo ami bhalobasar gan eso amar ghare ekbar tumi eso amar ghare ekbar paro jadi dekhe jeo beche thaka kare bale eso amar shahre ekbar