আমি অকৃতি অধম বলেও

দেখা হয়েছে: 309

Bangla Lyrics

আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি;
যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তা কিছু নাওনি।।

তব আশীষ কুসুম ধরি নাই শিরে,
পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে;
তবু দয়া করে কেবলি দিয়েছ,
প্রতিদান কিছু চাওনি।।

আমি ছুটিয়া বেড়াই, জানিনা কি আশে,
সুধা পান করে মরি গো পিয়াসে;
তবু যাহা চাই সকলি পেয়েছি;
তুমি তো কিছুই পাওনি।।

আমায় রাখিতে চাও গো, বাঁধনে আঁটিয়া,
শতবার যাই বাঁধন কাটিয়া।
ভাবি ছেড়ে গেছ, ফিরে চেয়ে দেখি,
এক পা-ও ছেড়ে যাওনি।।

Transliteration in English

ami okriti odham baleo to kichu
kam kare more daoni;
ja diyech, tari ojogj bhabiya
kereo ta kichu naoni।।
tab ashish kusum dhari nai shire,
paye dale gechi, chahi nai phire;
tabu daya kare kebli diyech,
pratidan kichu chaoni।।
ami chutiya berai, janina ki ashe,
sudha pan kare mari go piyase;
tabu jaha chai sakli peyechi;
tumi to kichui paoni।।
amay rakhite chao go, badhne atiya,
shatbar jai badhan katiya।
bhabi chere gech, phire cheye dekhi,
ek pa-o chere jaoni।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি অকৃতি অধম বলেও” গানটি কে গেয়েছেন?
“আমি অকৃতি অধম বলেও” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি অকৃতি অধম বলেও” গানের গীতিকার ও সুরকার কে?
“আমি অকৃতি অধম বলেও” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি অকৃতি অধম বলেও” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।