আমি চলে গেলে | Ami Chole Gele | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমি চলে গেলে
Ami Chole Gele
কথা: শ্যামল গুপ্ত
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
Ami Chole Gele
কথা: শ্যামল গুপ্ত
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
আমি চলে গেলে,
পাষাণের বুকে লিখো না আমার নাম।
বিদায়ের আগে শুধু ওগো এই
মিনতি করে গেলাম
আমি চলে গেলে।
সারাটি জীবন চেয়েছি কেবল
কারো নয়নের এক ফোঁটা জল,
একটি দীর্ঘ নিশ্বাস আমার সকল গানের প্রাণ।
পাষানের বুকে লিখোনা আমার নাম।
বিদায়ের আগে শুধু ওগো এই
মিনতি করে গেলাম
আমি চলে গেলে।
আমি যে দেখেছি মধু বসন্তে
মধু বসন্তে;
আমি যে দেখেছি মধু বসন্তে
মরা ফুল আছে পড়ে,
সবুজ বনের স্নিগ্ধ ছায়ায়
ঘর ভেঙ্গে গেছে ঝড়ে।
আমি যে শুনেছি সুখের বাসরে
দুঃখের রাগিণী হাহাকার করে;
যে ব্যথা মহান,তারি পায়ে আমি
জানায়ে গেছি প্রণাম।
পাষাণের বুকে লিখোনা আমার নাম,
বিদায়ের আগে শুধু ওগো এই
মিনতি করে গেলাম
আমি চলে গেলে।
Transliteration in English
ami chale gele Ami Chole Gele katha: shjamal gupt sur: satinath mukhopadhjay shilpi: satinath mukhopadhjay ami chale gele, pashaner buke likho na amar nam। bidayer age shudhu ogo ei minti kare gelam ami chale gele। sarati jiban cheyechi kebal karo nayner ek phota jal, ekti dirgh nishbas amar sakal ganer pran। pashaner buke likhona amar nam। bidayer age shudhu ogo ei minti kare gelam ami chale gele। ami je dekhechi madhu basnte madhu basnte; ami je dekhechi madhu basnte mara phul ache pare, sabuj baner snigdh chayay ghar bhengge geche jhare। ami je shunechi sukher basre duhkher ragini hahakar kare; je bjatha mahan,tari paye ami janaye gechi pranam। pashaner buke likhona amar nam, bidayer age shudhu ogo ei minti kare gelam ami chale gele।