আমি চিনি গো চিনি তোমারে
দেখা হয়েছে: 445
Bangla Lyrics
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী ।।
তোমায় দেখেছি শারদপ্রাতে , তোমায় দেখেছি মাধবী রাতে ,
তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী ।।
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান ,
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী ।
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে ,
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী ।।
Transliteration in English
ami chini go chini tomare ogo bideshini । tumi thak sindhupare ogo bideshini ।। tomay dekhechi sharadprate , tomay dekhechi madhbi rate , tomay dekhechi hridi-majhare ogo bideshini ।। ami akashe patiya kan shunechi shunechi tomari gan , ami tomare sapechi pran ogo bideshini । bhuban bhramiya sheshe ami esechi nutan deshe , ami otithi tomari dbare ogo bideshini ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি চিনি গো চিনি তোমারে” গানটি কে গেয়েছেন?
“আমি চিনি গো চিনি তোমারে” গানটির শিল্পী: কিশোর কুমার। কিশোর কুমার এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি চিনি গো চিনি তোমারে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি চারুলতা অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 1964।
“আমি চিনি গো চিনি তোমারে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমি চিনি গো চিনি তোমারে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি চিনি গো চিনি তোমারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।