আমি চোখের জলে লিখেছিলাম

দেখা হয়েছে: 714

Bangla Lyrics

আমি চোখের জলে লিখেছিলাম
তোমার কাছে শেষ পত্র
তুমি পেয়েছো কিনা তা পড়েছো কিনা
কিছু বুঝেছো কিনা জানতে পারি নি।।

তেমন কিছুই লেখা ছিল না
তাতে তেমনই কিছুই লেখা ছিল না
শুধু একটি কথা
তুমি আসতে চেয়েও কেন এলে না

বাসর সাজানো ফুল ঝরেছে ব্যাথায়।
তোমায় তারা আনতে পারে নি।।

এমন হলো কেন বলো না
ওগো এমন হলো কেন বলো না
শুধু একটি বার বলে দাও এ নহে গো ছলনা

তুমি ব্যস্ত ছিলে ওগো কাজের ভীড়ে।
ইচ্ছে করেও আসতে পারো নি।।

Transliteration in English

ami chokher jale likhechilam
tomar kache shesh patr
tumi peyecho kina ta parecho kina
kichu bujhecho kina jante pari ni।।
teman kichui lekha chil na
tate temanai kichui lekha chil na
shudhu ekti katha
tumi aste cheyeo ken ele na
basar sajano phul jhareche bjathay।
tomay tara ante pare ni।।
eman halo ken balo na
ogo eman halo ken balo na
shudhu ekti bar bale dao e nahe go chalna
tumi bjast chile ogo kajer bhire।
ichche kareo aste paro ni।।