আমি তোমাকে নিয়ে
দেখা হয়েছে: 512
Bangla Lyrics
আমি তোমাকে নিয়ে
একটি কবিতা লিখেছি
সেই কবিতার শিরোনাম ভালবাসা
যেখানে লোভ নেই, নেই লালসা
শুধু শুকনো আগামি প্রত্যাশা
আমি তোমাকে নিয়ে
যেখানে মমতার বন্ধন
দুঃখ অভাব নেই
নেই কোন ক্রন্দন
সততার প্রশ্নে মিথ্যা আপোষ নেই
চোখে নেই অনন্ত জিজ্ঞাসা
আমি তোমাকে নিয়ে
চারিদিকে জীবনের স্পন্দন
ছন্দ পতন নেই
নেই থামা অকারণ
জনতার রাজ্যে
কর্ম বিভেদ নেই
নেই সীমাহীন দুর্দশা।
আমি তোমাকে নিয়ে
Transliteration in English
ami tomake niye ekti kabita likhechi sei kabitar shironam bhalbasa jekhane lobh nei, nei lalsa shudhu shukno agami pratjasha ami tomake niye jekhane mamtar bandhan duhkh obhab nei nei kon krandan sattar prashne mithja aposh nei chokhe nei onant jigyasa ami tomake niye charidike jibner spandan chand patan nei nei thama okaran jantar rajje karm bibhed nei nei simahin durdsha। ami tomake niye