আমি পাগল হবো
দেখা হয়েছে: 217
Bangla Lyrics
আমি পাগল হবো
হায় হায় পাগল হবো
পাগল নিবো যাব পাগলের দেশে
এই পাগলকে ঠেলে দিব সেই পাগলের কাছে
যার জন্যে পাগল।।
ও যার জন্যে পাগল
প্রেমের জ্বালা বড়ই জ্বালারে
ঐ আমি ভাবের ঘরে, আমি ভাবের ঘরে
খুলবো তালা বন্ধ তালা।
ও সে রসের নেশায়
ও সে রসের নেশায়
যাব আমি সেই সুজনের পাশে
হায়রে সেই সুজনের পাশে
এই পাগলকে ঠেলে দিব সেই পাগলের কাছে
যার জন্যে পাগল
ও যার জন্যে পাগল
আসবে সমন বাইধ্যা নিবে রে
ও তোর ভবের লীলা
ও তোর ভবের লীলা সাঙ্গ হবে বাইধ্যা নিবে।
কত আতর গোলাপ
কত আতর গোলাপ মাখাইবে শেষ বিয়ার সাজে
হায় রে শেষ বিয়ার সাজে
এই পাগলকে ঠেলে দিব সেই পাগলের কাছে
যার জন্যে পাগল
ও যার জন্যে পাগল
সাড়ে তিন হাত মাটির ঘরে রে
ও তোরে শুয়াইবে,
তোরে শুয়াইবে আদর করে মাটির ঘরে।
ওরে থাকতে হবে
ওরে থাকতে হবে অন্ধকারে দয়াল মাওলার আশে
হায় রে দয়াল মাওলার আশে
এই পাগলকে ঠেলে দিব সেই পাগলের কাছে
যার জন্যে পাগল।।
Transliteration in English
ami pagal habo hay hay pagal habo pagal nibo jab pagler deshe ei pagalke thele dib sei pagler kache jar janje pagal।। o jar janje pagal premer jbala barai jbalare oi ami bhaber ghare, ami bhaber ghare khulbo tala bandh tala। o se raser neshay o se raser neshay jab ami sei sujner pashe hayre sei sujner pashe ei pagalke thele dib sei pagler kache jar janje pagal o jar janje pagal asbe saman baidhja nibe re o tor bhaber lila o tor bhaber lila sangg habe baidhja nibe। kat atar golap kat atar golap makhaibe shesh biyar saje hay re shesh biyar saje ei pagalke thele dib sei pagler kache jar janje pagal o jar janje pagal sare tin hat matir ghare re o tore shuyaibe, tore shuyaibe adar kare matir ghare। ore thakte habe ore thakte habe ondhkare dayal maolar ashe hay re dayal maolar ashe ei pagalke thele dib sei pagler kache jar janje pagal।।