আমি সাম্পানে বাধিব ঘর
দেখা হয়েছে: 295
Bangla Lyrics
আমি সাম্পানে বাধিব ঘর
তুমি সাথী হলে (হায়)
জোয়ার ভাটায় দুলবো দুজন
ঢেউয়ের তালে তালে (হায়)।।
দুচোখ ভরে দেখবো কত মনোহর শোভা
হার মানিবো তোমার কাছে তুমি অপরূপা
বলবো তোমায় নদীর কথা
বলবো আমার মনের কথা
স্বাদের পিদীম জ্বেলে।।
নদীর বাঁকে ভয় করো না যাব মোহনায়
সাগর সে তো আপন সখা রবো দুজনায়
দেখবো সেথায় জলের খেলা
তোমার আমার সুখের ভেলা
কেমনে ভেসে চলে (হায়)।।
Transliteration in English
ami sampane badhib ghar tumi sathi hale (hay) joar bhatay dulbo dujan dheuyer tale tale (hay)।। duchokh bhare dekhbo kat manohar shobha har manibo tomar kache tumi oprupa balbo tomay nadir katha balbo amar maner katha sbader pidim jbele।। nadir bake bhay karo na jab mohnay sagar se to apan sakha rabo dujnay dekhbo sethay jaler khela tomar amar sukher bhela kemne bhese chale (hay)।।