আশা সিন্ধু তীরে বসে আছি সদায় | Asha Sindhu Tire Bose Achi Soday | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আশা সিন্ধু তীরে বসে আছি সদায়

Asha Sindhu Tire Bose Achi Soday

ফকির লালন শাহ্

সাধুর যুগল চরণের ধুলি 

লাগবে কি এই পাপীর গায়।

আশা সিন্ধু তীরে বসে আছি সদায়।।

ভালোর ভাগী অনেক জনা,

মন্দের ভাগী কেও তো হয় না,

কেবল সাধু দয়াবান-সবারই সমান,

তাইতে দোহাই দেই তোমায়।।

সাধু না লইবে যারে,

কে আর লইবে তারে,

তুমি জানাও মহিমা-করো পাপ ক্ষমা,

এই পাপীরে হও সদয়।।

দিনের দিন ফুরায়ে এলো,

মহাকালে ঘিরে নিলো,

বলে মূঢ় লালন-হীন হয়েছি ভজন,

না জানি মোর ভাগ্যে কি হয়।।

Transliteration in English

asha sindhu tire base achi saday

Asha Sindhu Tire Bose Achi Soday

phakir lalan shah

sadhur jugal charner dhuli 

lagbe ki ei papir gay।

asha sindhu tire base achi saday।।

bhalor bhagi onek jana,

mander bhagi keo to hay na,

kebal sadhu dayaban-sabarai saman,

taite dohai dei tomay।।

sadhu na laibe jare,

ke ar laibe tare,

tumi janao mahima-karo pap kshama,

ei papire hao saday।।

diner din phuraye elo,

mahakale ghire nilo,

bale murh lalan-hin hayechi bhajan,

na jani mor bhagje ki hay।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আশা সিন্ধু তীরে বসে আছি সদায় | Asha Sindhu Tire Bose Achi Soday | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।