আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে
দেখা হয়েছে: 126
Bangla Lyrics
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে।।
একলা বসে ঘরের কোণে
কী ভাবি যে আপন-মনে,
সজল হাওয়া যূথীর বনে
কী কথা যায় কয়ে।।
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে,
খুঁজে না পাই কূল;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি
কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্ ভুলে আজ সকল ভুলি
আছি আকুল হয়ে।।
Transliteration in English
asharhasndhja ghaniye el, gel re din baye। badhan-hara brishtidhara jharche raye raye।। ekla base gharer kone ki bhabi je apan-mane, sajal haoa juthir bane ki katha jay kaye।। hridye aj dheu diyeche, khuje na pai kul; sourbhe pran kadiye tole bhije baner phul। adhar rate praharguli kon sure aj bhariye tuli, kon bhule aj sakal bhuli achi akul haye।।