আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন
দেখা হয়েছে: 637
Bangla Lyrics
আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরণে নীলাম্বরী
পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
চোখ লয় দু’টি ভ্রমর কাজল কালো
যেন ঐ পদ্ম মুখে মানায় ভালো
ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পুন্নিমারই কোজাগরী?
দোলে বেণী মণিহারা যেন ফণী
পায়ে তার নুপূর যে ঐ তোলে ধ্বনি
শ্রাবণ ধারার মত রূপলাবণী অঙ্গ থেকে পড়ে ঝরি
পাগল আমি ওরূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
চুরি করি… চুরি করি… চুরি করি
Transliteration in English
aha mari mari chalite chalite bajay kakan parne nilambri pagal ami o rup dekhe mane lay oi ongg theke o rup churi kari। chokh lay du’ti bhramar kajal kalo jen oi padm mukhe manay bhalo o mukher kache ki tai har mene jay punnimarai kojagri? dole beni manihara jen phani paye tar nupur je oi tole dhbani shraban dharar mat ruplabni ongg theke pare jhari pagal ami orup dekhe mane lay oi ongg theke o rup churi kari। churi kari… churi kari… churi kari