Ibliser Sejdar Thai | ফকির লালন সাঁই

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ইবলিসের সেজদার ঠাঁই
Ibliser Sejdar Thai
ফকির লালন সাঁই
ইবলিসের সেজদার ঠাঁই
ছেড়ে চাই সেজদা করা ।
হুজুরের নামাজের আইন
এমনি ধারা ।।
সেজদা করছে সে তো
স্বর্গ-মর্ত্য-মাতাল জোড়া
কোনখানে সে বাদ রেখেছে
দেখ না তোরা ।।
জায়গার মাহাত্ম্য বুঝে
সেজদা দিতে পারে যারা
আগমে কয় তাদের হবে
নামাজ সারা ।।
কিসে হয় আসল নামাজ
কর সেই কাজ ভাই সকলেরা
লালন বলে আখের যাতে
যায় না মারা ।।
ইবলিসের সেজদার ঠাঁই | Ibliser Sejdar Thai | ফকির লালন সাঁই

Transliteration in English

ibliser sejdar thai
Ibliser Sejdar Thai
phakir lalan sai

ibliser sejdar thai
chere chai sejda kara ।
hujurer namajer ain
emni dhara ।।

sejda karche se to
sbarg-martj-matal jora
konkhane se bad rekheche
dekh na tora ।।

jaygar mahatmj bujhe
sejda dite pare jara
agme kay tader habe
namaj sara ।।

kise hay asal namaj
kar sei kaj bhai saklera
lalan bale akher jate
jay na mara ।।