এই অবেলায় তোমারই আকাশে – Ei Obelay tomarai akashe
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Ei Obelay Lyrics (এই অবেলায়) Shironamhin Band Song
এই অবেলায় তোমারই আকাশে
Artist: Shironamhin
Album: Ei Obelay
Released: 2019
Artist: Shironamhin
Album: Ei Obelay
Released: 2019
এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
সেই কবেকার ভায়োলিন
বেজে যায় কতদিন
প্রাণে চাপা ঢেউ
দেখেনি আর কেউ
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানি না কী কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়
ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় এ হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই অবাক রঙে এঁকে যাই
সাদা কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই
এই সন্ধ্যায় দু’চোখ সাগরে
বুকের পাঁজরে ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়
এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়
কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
Transliteration in English
Ei Obelay Lyrics (ei obelay) Shironamhin Band Song ei obelay tomarai akashe Artist: Shironamhin Album: Ei Obelay Released: 2019 ei obelay tomarai akashe nirab apse bhese jay sei bhishan shital bheja chokh kakhno dekhaini tomay keu kothao bhalo nei jen sei katkal ar hate hat obelay katkal ar bhul-obasann bikele bheja chokh dekhaini tomay sei kabekar bhayolin beje jay katdin prane chapa dheu dekheni ar keu kakhno obhiman, obadhj pichutan jani na ki kashte ei obelay tabuo nirbasan basar sajiye thote chepe dhara thak bhalobasay ghune khaoa meghe kalo haye jay e hriday jakhan eka eka shudhu okarnei jhare brishti eman ajao tai obak range eke jai sada kalo rang makha phanuser muhurt rangai bhishan kalo megh pure chai abege ajao tai obak jochnay pora chokh tabuo sajai ei sandhjay du’chokh sagre buker pajre bhese jay obak jochnay lukiye rekhechi bheja chokh dekhaini tomay ei obelay tomarai akashe nirab apse bhese jay sei bhishan shital bheja chokh kakhno dekhaini tomay keu kothao bhalo nei jen sei katkal ar hate hat obelay katkal ar bhul-obasann bikele bheja chokh dekhaini tomay