এই কূলে আমি আর ঐ কূলে তুমি

দেখা হয়েছে: 262

শিল্পী: মান্না দেবিভাগ: আধুনিক

Bangla Lyrics

এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলদোরে ।।
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে য……
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিঢ এই পরিচয়।।
দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে ।।
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

Transliteration in English

ei kule ami ar oi kule tumi
majhkhane nadi oi baye chale jay
tabuo tomar ami pai ogo sara
duti pakhi duti kule gan jen gay
majhkhane nadi oi baye chale jay
ei kule ami ar oi kule tumi
majhkhane nadi oi baye chale jay
juge juge tumi more bedhechile phuldore ।।
tai aj base thaki ashay ashay
majhkhane nadi oi baye chale j……
ei kule ami ar oi kule tumi
majhkhane nadi oi baye chale jay
dure acho tabu katha hay binimay
jano na to ki nibidh ei parichay।।
dekhi ami chokh mele manerao madhuri dhele ।।
tumi je go bhese ele praner kheyay
majhkhane nadi oi baye chale jay
ei kule ami ar oi kule tumi
majhkhane nadi oi baye chale jay