এই গানই শেষ গান
দেখা হয়েছে: 952
Bangla Lyrics
নীরবে অভিমানী নিভৃতে
করেছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ
কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও…খুলে দাও এ
হৃদয়ে প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে আমাদের এই
মিলনমেলাই এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছ্বাস
হতেও পারে বিষাদের এই জনপথ
প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
দুঃখ আমার সাথে আছে
তবু দেখ দুঃখী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয় মেলা
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দুঃখ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ
পৃথিবীতে বলো বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
Transliteration in English
nirbe obhimani nibhrite karech tile tile nijeke shesh ken balo prithibite keu karo nay haye geche bhalobasa nihshesh bandhu bhenge phel ei karagar khule dao…khule dao e hridye pranyer dbar hateo pare ei dekha shesh dekha hateo pare ei ganai shesh gan hateo pare amader ei milanmelai ek itihas hateo pare tomar shital chokhtai jen ek uchchbas hateo pare bishader ei janapath pranyer tirth hateo pare tomar ektu nirabtay se bjarth hateo pare ei dekha shesh dekha hateo pare ei ganai shesh gan duhkh amar sathe ache tabu dekh duhkhi ami naito dak diye jay pranay mela etei nihit sukh hayto kiser et duhkh tomar sarakshan base base bhabach prithibite balo bachbe kadin samaytato bar olp hateo pare ei dekha shesh dekha hateo pare ei ganai shesh gan