এই জাদুটা যদি সত্যি হয়ে যেত

দেখা হয়েছে: 552

Bangla Lyrics

শিল্পীঃ সামিনা চৌধুরী

এই জাদুটা যদি সত্যি হয়ে যেত
তাহলে আমি তা শিখে নিতাম
প্রথমে আমি তাকেই জাদু করতাম।

কামনার আঁখিতে আমাকে বেঁধে সে ধরা দেয় না
হৃদয়ে ঝড় তুলে ভালোবাসিবাসি বলে ভালোবাসে না
যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে
তবে ভেল্কিতে তার দৃষ্টিপাখিটা ধরতাম।

ছলনার বাঁশিতে আমাকে ডেকে সে দূরে সরে যায়
ভাবনায় বিষ ঢেলে ছলেবলে কৌশলে পালিয়ে বেড়ায়
যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা
তবে মন্ত্র দিয়েই মনপিঞ্জরে ভরতাম।

Transliteration in English

shilpih samina choudhuri
ei jaduta jadi satji haye jet
tahle ami ta shikhe nitam
prathme ami takei jadu kartam।
kamnar akhite amake bedhe se dhara dey na
hridye jhar tule bhalobasibasi bale bhalobase na
jadi partam ami jibner sabtuku diye
tabe bhelkite tar drishtipakhita dhartam।
chalnar bashite amake deke se dure sare jay
bhabnay bish dhele chaleble koushle paliye beray
jadi jantam sammohner mantrta
tabe mantr diyei manpinjre bhartam।