এই নষ্ট শহরে

দেখা হয়েছে: 889

শিল্পী: দলছুটঅ্যালবাম: আকাশ চুরিবছর: 2003বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

এই নষ্ট শহরে নাম না জানা যে কোনো মাস্তান
সকালে ঠিক খিস্তি খেউর রাজা উজির মেরে মাস্তানি সব ছেড়ে
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে যাচ্ছে যখন ফিরে
ভুলে না হয় দিয়েই ছিল শীষ হাত ছিল নিশপিশ
ছুড়ে না হয় দিয়েই ছিল চিঠি
আর স্বীকার করে বলি এসব কান্ড খারাপ ছেলে করে(২)
তবু মেয়ে প্রেম তবু তার মিথ্যে ছিল না(২)

তার প্রেমের উপস্থাপন জানি তেমন ভদ্র শোভন নয়
তার চিঠির ব্যাকরণ ভর্তি ভুলে বলার মত নয়
শুধু তোমার নামটি ছাড়া শুদ্ধ কিছুই লিখতে জানে না
আর স্বীকার করে বলি সে কিছুতেই যোগ্য তোমার নয়(২)
তবু মেয়ে প্রেম তবু তার মিথ্যে ছিল না(২)

সে যে বছর যুদ্ধে গিয়েছিল ভেবেছিলো পাবে তোমার প্রেম
ইস্পাতে বারুদে সে তার প্রাণ তোমার পায়ে সপে দিয়েছিল
আজ স্বীকার করে বল তুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়ে তুমি তাকে মিথ্যে বলেছিলে
আজ স্বীকার করে বল তুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়ে কেন তাকে মিথ্যে বলেছিলে(২)

Transliteration in English

ei nasht shahre  nam na jana je kono mastan
sakale thik khisti kheur raja ujir mere mastani sab chere
bikel bela tomar barir lagoa path dhare jachche jakhan phire
bhule na hay diyei chil shish hat chil nishpish
chure na hay diyei chil chithi
ar  sbikar kare bali esab kand kharap chele kare(2)
tabu meye prem tabu tar mithje chil na(2)
tar premer upsthapan jani teman bhadr shobhan nay
tar chithir bjakaran bharti  bhule balar mat nay
shudhu tomar namti chara shuddh kichui likhte jane na
ar sbikar kare bali se kichutei jogj tomar nay(2)
tabu meye prem tabu tar mithje chil na(2)
se je bachar juddhe giyechil bhebechilo pabe tomar prem
ispate barude se tar pran tomar paye sape diyechil
aj sbikar kare bal tumi take mithje balechile
o mithjebadi meye tumi take mithje balechile
aj sbikar kare bal tumi take mithje balechile
o mithjebadi meye ken take mithje balechile(2)