এই নীল নীল নিঃসীম নিরজনে
গুন গুন মধু গুঞ্জনে
শরমে মরমে দাও দোলা
যেন কত পথ ওগো চলেছি
কত সুরে গান গেয়েছি
কুজনে দুজনে সারা বেলা।।
জানি না কখন তুমি আমারই হলে
কখন ছড়ালো সোনা মেঘের কোলে।
হারালো আমাকে আমি পেয়েছি তখন।
কখন জীবন হলো ফুলের মেলা।।
কি সুখে হৃদয় কাঁপে অচেনা সে কি
আঁখি মেলে সমুখে যে তোমারে দেখি।
সবই যেন সুন্দর বলে মনে হয়।
তুমি আছ তাই আমি নই একেলা।।