এই বৃষ্টি ভেজা রাতে
দেখা হয়েছে: 3.5K
Bangla Lyrics
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে।
আমায় তুমি ফেলে যেও না।।
এতদিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।।
জীবনের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া জীবনে
আর তো কিছুই চাইবো না।।
Transliteration in English
ei brishti bheja rate chale jeo na। brishtir chande bakuler gandhe। amay tumi phele jeo na।। etdin pare kache ele ogo ekhni ken jabe chale e hriday jure piyasa bhengge diona amar e asha bhalo jadi amay nai baso ektu karo karuna।। jibner akabaka pathe o go ke rabe tomar sathe sathe sabai jakhan chale jabe tabu amay takhan kache pabe tumi chara jibne ar to kichui chaibo na।।