এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় | Ei Sundar Swarnali Sandhay | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
Ei Sundar Swarnali Sandhay
তাল: কাহারবা (৮ মাত্রা)
ছায়াছবি: হসপিটাল
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও সঙ্গীত: অমল মুখোপাধ্যায়
কণ্ঠ: গীতা দত্ত
[এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু]-২
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু ?
[আমলকী পিয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে]-২
বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু ?
[বাতাসের কথা সে তো কথা নয়,
রূপকথা ঝরে তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই
শুধু দু’টি আঁখি ভরে রাখি হাসিতে]-২
[কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে]-২
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু ?
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু ?

Transliteration in English

ei sundar sbarnali sandhjay
Ei Sundar Swarnali Sandhay
tal: kaharba (8 matra)
chayachbi: haspital
gitikar: gouriprasann majumdar
sur o sanggit: omal mukhopadhjay
kanth: gita datt

[ei sundar sbarnali sandhjay,
e ki bandhne jarale go bandhu]-2
kon raktim palasher sbapn
mor ontre charale go bandhu
ei sundar sbarnali sandhjay
e ki bandhne jarale go bandhu ?

[amalki piyaler kunje,
kichu moumachi ekhno je gunje]-2
bujhi sei sure amare bharale go bandhu
ei sundar sbarnali sandhjay
e ki bandhne jarale go bandhu ?

[bataser katha se to katha nay,
rupaktha jhare tar bashite,
amaderao mukhe kon katha nei
shudhu du’ti akhi bhare rakhi hasite]-2
[kichu pare dure tara jbalbe,
hayto takhan tumi balbe]-2
jani mala ken gale parale go bandhu
ei sundar sbarnali sandhjay
e ki bandhne jarale go bandhu ?
kon raktim palasher sbapn
mor ontre charale go bandhu
ei sundar sbarnali sandhjay
e ki bandhne jarale go bandhu ?

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় | Ei Sundar Swarnali Sandhay | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।