একটা চিঠি লিখি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
একটা চিঠি লিখি তোমার কাছে ব্যাথার কাজলে
আশা করি পরান বন্ধু আছো কুশলে
আগে নিও ভালোবাসা অবলার না বলা ভাষা
আমার যত গোপন আশা ভিজাইয়া দেই নয়ন জলে
প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত
ফুটিল মনের বনে প্রেম পারিজাত
সেই বাসরে শুণ্যহিয়া আমি থাকি তবু পথ চাহিয়া
কান্দে আমার মন পাপিয়া গুঞ্জরিয়া বুকের তলে
যে বকুলের তলায় বসে শুনেছিলাম বাঁশী
সেই বকুলের মুকুলেতে গন্ধে অলি হাসে
ছিঁড়ে গেছে গাঁথা মালা বুকে জ্বলে দারুন জ্বালা
কুলবধু হইলা একলা কান্দি বসে নিরালে
ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে
পার যদি দেখে যেও দিনের শেষে
(আমি) কেমন আছি পরের ঘরে দেখে যেও নয়ন ভরে
বনবিহঙ্গী থাকে যেমন বাঁধা শিকলে
কি যে লিখি কি বা বাকি পাইনা খুঁজিয়া
অভাগিনীর মনের বেদন (তুমি) লও বুঝিয়া
চিঠি লিখি করি ইতি নিও আমার প্রেম পিরীতি
(অধম) রসিক বলে শেষ মিনতি চরণ কমলে
কথাঃ বিজয় সরকার
Transliteration in English
ekta chithi likhi tomar kache bjathar kajle
asha kari paran bandhu acho kushle
age nio bhalobasa oblar na bala bhasha
amar jat gopan asha bhijaiya dei nayan jale
pratham jedin ese tumi milaile hat
phutil maner bane prem parijat
sei basre shunjhiya ami thaki tabu path chahiya
kande amar man papiya gunjriya buker tale
je bakuler talay base shunechilam bashi
sei bakuler mukulete gandhe oli hase
chire geche gatha mala buke jbale darun jbala
kulabdhu haila ekla kandi base nirale
bhule jaoa pathti dhare bhul kare ese
par jadi dekhe jeo diner sheshe
(ami) keman achi parer ghare dekhe jeo nayan bhare
banbihnggi thake jeman badha shikle
ki je likhi ki ba baki paina khujiya
obhaginir maner bedan (tumi) lao bujhiya
chithi likhi kari iti nio amar prem piriti
(odham) rasik bale shesh minti charan kamle
kathah bijay sarkar
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfddc2941a', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related